Site icon CPLUSBD.COM

নগরীর ‘বিপ্লব উদ্যানে’ দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষ

নগরীর ‘বিপ্লব উদ্যানে’ দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষ

ছবি সংগৃহিত

সিপ্লাস প্রতিবেদক: নগরীর ২নং গেইট এলাকার ‘বিপ্লব উদ্যানে’ দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষে মো. রায়হান (১৬) নামে এক কিশোর গুরতর আহত হয়েছেন ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৮ টায় এই ঘটনা ঘটে।

রাত ৮ টার দিকে ম্যাক্স ফুড নামে একটি রেস্টুরেন্টে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে সংঘর্ষে জড়ায়। এ সময়  বিপ্লব উদ্যানে আতংক বিরাজ করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

প্রতিদিনিই এই পার্কে কোন না কোন ঘটনা প্রায় ঘটায় এসব কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। এ কারণে তেমন ভীড় করে না পর্যটকরা। আগের তুলনায় অনেক পর্যটক কম আসে এমন অভিযোগ ব্যবসায়ী ও পর্যটকদের। এ ব্যাপারে  থানায় লিখিত অভিযোগও করে কয়েকজন ব্যবসায়ী।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক দেবরঞ্জন খীসা  বলেন, ২নং গেইটে দু’গ্রুপের সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবীর বলেন, বিপ্লব উদ্যানে মারামারির খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।