সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ।
তিনি আজ মঙ্গলবার সকাল থেকে নগরীর চাকতাই খাল, রাজাখালী খাল, চাকতাই ডাইভারশন খাল, হিজড়া খাল, বহদ্দারহাট, শুকলবহর, প্রবর্তক, মেহেদীবাগে জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের আওতায় চলমান কাজ সমূহের পরিদর্শন করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
এ সময় সিডিএ চেয়ারম্যানের সাথে জলাবদ্ধতা প্রকল্প নিরসন প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কর্মকর্তা এবং সিডিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









