ভিআইপি টাওয়ারের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় হাসান নামের এক ভাসমান যুবক নিহত হয়েছে।
(১৬ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান (২৬) কুমিল্লা জেলার মুরাদনগর থানার শুক্কুরের ছেলে। দীর্ঘদিন ধরে কাজির দেউরির ফুটপাতে থাকে।
নিহতের খালা শাহনাজ সিপ্লাসকে জানান, হাসান দীর্ঘদিন থেকে কাজির দেউড়ি এলাকায় থাকে। সে ময়লা পরিস্কারের কাজ করতো।
ঘটনাস্থলে উপস্থিত দায়িত্বরত কোতয়ালী থানার এস আই মমিনুল হাসান সিপ্লাসকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি।
কাভার্ড ভ্যানটিকে আটক করতে চেষ্টা চলছে বলে জানান তিনি।








