নিউজটি শেয়ার করুন

নগরীর মতিঝর্না এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ আটক ১

নগরীর মতিঝর্না এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ আটক ১
সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর লালখান বাজার মতিঝর্না সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা, ১০০০ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ২৫ হাজার ৬২০ টাকাসহ মোঃ সুমন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (৩ আগস্ট) সকাল দশটার সময় তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সুমন (২০) খুলশী থানার লালখান বাজার মতিঝর্নার ৫ নং গলির আব্দুল মালেকের বাড়ির মো. মমিনের পুত্র।
খুলশি থানার ওসি মো: শাহিনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে লালখান বাজার মতিঝর্না সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা, ১০০০ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ২৫ হাজার ৬২০ টাকাসহ মোঃ সুমন (২০) কে আটক করেন।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here