Site icon CPLUSBD.COM

নগরীর সাগরিকা রোডের ভাড়াবাসা থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হালিশহরে মফিজ নামে এক ব্যক্তির আত্মহত্যা

সিপ্লাস প্রতিবেদক: পাহাড়তলী থানার সাগরিকা রোডের ভাড়া ঘর থেকে নুর জাহান আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৩ মে) সকালে এই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানার এসআই আলাউদ্দীন বলেন, এক গৃহবধু আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করি। তবে এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি বলে জানান। তবে আত্মহত্যার আগে পাশের ভাড়াটিয়ার সাথে ঝগড়া হয়েছে বলে জানতে পেরেছি। নিহত নারী সাগরিকা রোডের মুরগী ফার্ম এলাকার এয়ার মোহাম্মদের ভাড়া ঘরের বাসিন্দা। তার স্বামীর নাম  মো.এরশাদ বলে জানান তিনি