নিউজটি শেয়ার করুন

নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তাকে লিখিত জবাব দিতে আদালতের নির্দেশ

হেফাজতের যুগ্ম মহাসচিবসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলাটি খারিজ

আদালত প্রতিবেদক: চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তাকে লিখিত জবাব দিতে বলেছে আদালত। আগামী ২৪ আগস্ট সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে হবে ডিবি উত্তরের এসআই অঞ্জন গুপ্তকে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফী উদ্দিন আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

তবে একই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমাম হোসেন ও চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমানকে। একই সাথে আসামীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদনও নামনজুর করেছে আদলত।

আসামি গ্রেপ্তারের পর ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির না করায় সিএমপির ডিবির তদন্ত কর্মকর্তাকে আগামীকালের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য এবং চান্দগাঁও থানার ওসিকে সদসংক্রান্তে লিখিত ব্যাখা দেওয়ার নিদেশ দেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here