নিউজটি শেয়ার করুন

নগর বিএনপির সুফিয়ানকে আহ্বায়ক করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা জানানো হয়।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিগত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপির প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানকে।

বিষয়টি  নিশ্চিত করেন,চট্টগ্রাম মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী। তিনি বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির  ৬১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।

এ কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আব্বাস ও সদস্যসচিব করা হয়েছে বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ খানকে।

৮ বছর পর আগের কমিটি ভেঙে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন এ কমিটি দেয়া হলো। নতুন এ কমিটিকে স্বাগত জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১০ সালের ২০ মার্চ দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনের পর সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও অধ্যাপক শেখ মহিউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।