নিউজটি শেয়ার করুন

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ: ১৮ ঘণ্টা পর দম্পতির লাশ উদ্ধার

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ: ১৮ ঘণ্টা পর দম্পতির লাশ উদ্ধার

সিপ্লাস ডেস্ক: নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে নদীর রামচন্দ্রপুর ঘাটের ৫০০ গজ দূরে এক ঘণ্টার ব্যবধানে দম্পতির লাশ ভেসে উঠে। গৃহবধূ মিনি অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

এর আগে গতকাল রোববার বিকেলে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই দম্পতি। মৃতরা হলেন-দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আক্তার সোমা (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে নওগাঁর মহাদেবপুরে নদীতে গোসল করতে নেমে স্বামী- স্ত্রী দুজনেই নিখোঁজ হোন। এদিন রাত ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ দম্পতির কোন হদিস করতে পারেনি। পরে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ সকালে আবারও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধারের প্রস্তুতি নেওয়ার সময় আত্রাই নদীর রামচন্দ্রপুর ঘাটের ৫০০ গজ দূরে তাদের মরদেহ ভেসে উঠে।

এলাকাবাসী নদীতে লাশ ভেসে থাকতে দেখে মহাদেবপুর থানায় খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পারভেজ হোসেন ও মিনি আক্তার সোমার লাশ উদ্ধার করেন।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here