Site icon CPLUSBD.COM

নন্দনকাননে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নগরের কোতোয়ালী থানার নন্দনকানন এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রফিক (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নন্দনকানন এলাকার মুসলিম হলের সামনে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রফিক কিশোরগঞ্জ জেলার সিরাজ মিয়ার ছেলে। তিনি রিয়াজ উদ্দিন বাজার এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, রিয়াজ উদ্দিন বাজার যাওয়ার পথে তিন চাকার একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন রফিক।

‘স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনার পর চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।’