কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের রাস্তার পাশে কয়েকটি কুকুর রাস্তার পাশ থেকে এক নবজাতকের লাশ নিয়ে টানাটানি করার সময় উদ্ধার করে পথচারীরা।
সোমবার (১১ জানুয়ারি) ভোরে কুকুরের টানাটানি থেকে নবজাতককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন পথচারীরা।
কয়েকজন পথচারীরা বলেন, ভোরে ব্যায়াম করার জন্য হাঁটতে বের হয়ে দেখা যায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের রাস্তার পাশে কয়েকটি কুকুর কি একটা নিয়ে টানাটানি করছে। দূর থেকে শিশুর মতো মনে হলে কাছে গিয়ে দেখি তা হল মৃত একটি নবজাতককের লাশ।
এ নবজাতকের পাশে একটি কাগজের কার্টুন রয়েছে। কেউ রাতে অথবা ভোরে কাগজের বাক্স ভরে সদ্য নবজাতকের দেহটি রাস্তার পাশে ফেলে দিয়েছে। পরে আমরা কয়েকজন মিলে নবজাতকের মৃতদেহটি কুকুর কাছ থেকে উদ্ধার করে হাসপাতালের মর্গে পৌঁছে দিই।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন আব্দুর রহমান জানান, পথচারীরা নবজাতকের মৃতদেহটি হাসপাতালে নিয়ে এসেছে। হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নিবেন।

