নিউজটি শেয়ার করুন

নবজাতক চুরির অভিযোগে নানীসহ আটক ৩, হাটহাজারী থেকে উদ্ধার

নবজাতক চুরির অভিযোগে নানীসহ আটক ৩

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগে নানী মনোয়ারা বেগম (৩৭), মো. হারুন (৫৫) ও মোছা. রাবেয়া খাতুন (৩২) কে আটক করেছে পুলিশ। এ সময় নবজাতককেও উদ্ধার করা হয়।

বুধবার (৬ অক্টোবর) ভোরে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ থেকে তাদেরকে আটক করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, নবজাতকের মা তানিয়া বেগমকে তার স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গর্ভাবস্থায় তিনি তার মায়ের বাড়িতে অবস্থান নেন। এক সময় তিনি অসুস্থ হয়ে পড়লে দারিদ্রতার কারণে তার মা রাবেয়া বেগম চিকিৎসা করতে অপারগ হন। পরে তিনি হারুন ও মনোয়ার বেগম নামের দুইজনের কাছে বাচ্চাটি বিক্রি করে এবং তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ৫৭ হাজার টাকা গ্রহণ করেন।

গত ২ অক্টোবর নবজাতকটি প্রসবের পর অসুস্থ হলে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাবেয়া খাতুন পূর্ব পরিকল্পনা অনুযায়ী কৌশলে মেয়ে তানিয়াকে বাড়িতে পাঠিয়ে দেয়। গতকাল (মঙ্গলবার) দুপুরের কোনো এক সময় সবার অজান্তে নবজাতকটিকে হারুন ও মনোয়ারার কাছে দিয়ে দেয়।

পরে নবজাতকের মা হাসপাতালে এসে বাচ্চাকে দেখতে না পেয়ে জানতে চাইলে তিনি (বাচ্চার নানী) নবজাতকটি চুরি হয়ে গেছে বলে জানায়।

পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবির বলেন, ‌‌‌নবজাতক চুরির অভিযোগে মায়ের নামে মামলা করেছে মেয়ে। সেই অভিযোগের ভিত্তিতে মেয়ের মা রাবেয়া খাতুনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। নবজাতকটিকেও উদ্ধার করা হয়েছে। বর্তমানে বাচ্চাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here