সিপ্লাস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বালাদেশ কমিউনিনিটি নেতা, বাংলাদেশ বিজনেস এশোসিয়েসনের কার্য-নির্বাহী সদস্য এবং বাংলাদেশ সমিতি দুবাইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল কবির চৌধুরী ও বাংলাদেশ প্রেস ক্লাব ইউ.এ.ইর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শিবলী আল সাদিক ২০ জুন রবিবার সন্ধ্যায় চট্টগ্রামস্থ নবযাত্রা ফাউন্ডেশন কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব ও গণ অধিকার পত্রিকার প্রধান সম্পাদক মুহাম্মদ আবু মনছুর অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি মো: আব্দুল জব্বার। কবি ও সাংবাদিক মোহাম্মদ কামাল হোসেন।
উপস্থিত অতিথিরা বলেন, নবযাত্রা ফাউন্ডেশন মানবকল্যাণ মুখি কাজে ভূমিকা রেখে চলেছেন বহুদিন ধরে। তারা বলেন, এই সংগঠনটি ইতিমধ্যে বিশ্বব্যাপী সেচ্ছাসেবীদের নিয়ে মানুষের পাশে দাড়াতে শাখা প্রশাখা বৃদ্ধি করেছে। এই করোনা কালীন সময়ে এই সংগঠনটি আসহায় মানবতার পাশে ছিলেন এবং থাকবে। বহি বিশ্বে এই সংগঠনের যে শাখা প্রশাখা রয়েছে সেই সকল সমাজসেবকদের বিশ্ব মহামারি মোকাবেলায় অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান নেতৃবৃন্দরা।








