সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলাম মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) ইউএনওর সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন সমস্যা, সমস্যা থেকে উত্তরণের পথ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম.সেকান্দর হোসাইন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সকল সদস্যবৃন্দ। মোঃ রাশেদুল ইসলাম সীতাকুণ্ডের উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।








