Site icon CPLUSBD.COM

নর্থ সাইপ্রাসে করোনায় মৃত্যু ২, আক্রান্ত ৮৮ জন

সাইপ্রাস প্রতিনিধি: নর্থ সাইপ্রাসে জরুরি অবস্থাসহ সরকারের নানামুখী বিভিন্ন পদক্ষেপ সত্বেও কোনোভাবেই করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সেই সাথে বাড়ছে মরণঘাতক করোনাভাইরাসে মৃত্যু এবং আক্রান্ত রোগীর সংখ্যা। মহামারি করোনাভাইরাসে নর্থ সাইপ্রাসে শুক্রবার পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৮৮ জনের দেহে করোনাভাইরাসের লক্ষণ দেখা গেছে। এছাড়া ২ জনকে আইসিইউতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন নর্থ সাইপ্রাস স্বাস্থ্য অধিদফতর। পরীক্ষাধীন ছিল ২৩২৭ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নর্থ সাইপ্রাসের সিটিজেন ৫৬ জন, এবং একজন নন সিটিজেন। বাকি ৩১ জন জার্মানি হতে আগত টুরিষ্ট। তবে এই ৩১ জনকে নর্থ সাইপ্রাস থেকে রিলিজ দিয়ে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এইদিকে দুই সপ্তাহ ধরে চলমান জরুরী অবস্থার কারণে স্থবির হয়ে পড়েছে কর্ম করে খাওয়া মানুষের জীবনযাত্রা। অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে প্রবাসী বাঙালীরা। এমতাবস্থায় তাদেরকে সাময়িক সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে সেখানকার বিভিন্ন বাঙালী সংঘঠনগুলি।