নিউজটি শেয়ার করুন

নলুয়া ইউপি সাবেক মেম্বার আবদুস সালামের কুলখানি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন ৩-নং নলুয়া ইউনিয়ন পরিষদের প্রথম প্যানেল চেয়ারম্যান হাজ্বী মুহাম্মদ ইউনুছ ও প্রবাসী মোঃ-জামাল উদ্দিনের শ্রদ্ধেয় পিতা-প্রবীণ জনপ্রতিনিধি নলুয়া ইউপির সাবেক সফল মেম্বার মুহাম্মদ আবদুস সালামের ২৪ অক্টোবর বৃহস্পতিবার নিজ বাড়ীতে কুলখানি।

মরহুমের কুলখানি উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ী নলুয়া ইউনিয়নের মরফলা-গাঠিয়াডেঙ্গা সানাউল্লাহ মুন্সী বাড়ীতে খতমে কোরাআন, মিলাদে মাহফিল, কবর জেয়াফত ও মেজবান আয়োজন করছেন মরহুমের পরিবার। সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত-মুহাম্মদ আবদুস সালাস র্দীঘ এক যুগেরও বেশি সময় ৩-নং নলুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত মেম্বার ছিলেন।

নিবেদিত এ সমাজসেবক সফলতার সাথে দায়িত্ব পালন করায় এলাকায় সুনাম রয়ছে এ প্রবীণ জনপ্রতিনিধির। বিশিষ্ট সমাজসেবক ও এলাকার এ প্রবীণ মুরব্বী রাজনীতির পাশাপাশি শিক্ষা, সামাজিক সংগঠন ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিলেন। এদিকে বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ মুরব্বী মুহাম্মদ আবদুস সালাম মেম্বারের মৃত্যুতে এক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক-পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক-প্রকাশ করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমার মুফিজ, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মোনাফ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন ও লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাংবাদিক খলিল চৌধুরী।

অন্যদিকে, নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম আক্তার ও ইউপির সচিব, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার। এ ছাড়াও এলাকার বিশিষ্টজন পৃথক পৃথকভাবে শোক-প্রকাশ করেন। উল্ল্যখ- প্রয়াত মুহাম্মদ আবদুস সালাম মেম্বার গত ১৮-অক্টোবর সন্ধা সাড়ে ৬-টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

১৯ অক্টোবর সকাল ১১ টায় নিজ গ্রাম নলুয়া ইউনিয়নের সানাউল্লাহ মুন্সী বাড়ী মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেন। তিনি- সিপ্লাস টিভি প্রতিনিধি ও লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরব সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরীর মেজো বোনের শুশুর।