নিউজটি শেয়ার করুন

নাইক্ষংছড়িতে ২৫লিটার চোলাইমদসহ আটক ১

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর দিক নির্দেশনায়, সোনাইছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রর এস আই মাইন উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় টীম রবিবার সকালে এক বিশেষ অভিযান চালিয়ে ২৫লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও মোটর সাইকেলসহ রামু উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বডুয়া পাড়ার এলাকার খোকা বডুয়া ছেলে দিলপংকর বড়ুয়া (৪১) নামের এক যুবক কে আটক করেছে।

এই বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করেন।