বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী কাগজি খোলা আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ী সমাপনি পরীক্ষা ৫ম ও জেডিসি ৮ম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) মাদরাসা মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এম আবুল হোসেন। শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মৌঃ রিদুয়ানুল হক। মাদরাসার সহকারী শিক্ষক মৌঃ জিয়াউল হকের পরিচালনায় দোয়া মাহফিলে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগড় মৌজা প্রধান ও হেডম্যান থোয়াই হ্লা অং মার্মা।
বিশেষ অথিতিদের মধ্যে বাইশারী ইউপি’র প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন মেম্বার, কাগজিখোলা পুলিশ ফাঁড়ি ইনচার্য মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক হামিদুল হক বক্তব্য রাখেন। এসময় মাদরাসার কর্মরত শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ছাত্র, অধ্যায়নরত ছাত্র-ছাত্রীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার শিক্ষক মৌঃ জুবাইর হোসেন।








