নিউজটি শেয়ার করুন

নাইক্ষ্যংছড়িতে অপরাধ দমনে সর্তক থাকতে হবে- কচি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মানুষ যেন নিরাপত্তাহীনতা বোধ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অপরাধ দমনে সবসময় সতর্ক থাকতে হবে। নাইক্ষ্যংছড়ি থেকে মাদকসহ সব ধরনের অপরাধ নির্মূল করতে হবে।

নাইক্ষ্যংছড়িতে, ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃংখলা মিটিং এর সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিউল্লাহ।

এছাড়াও মাত্র তিন দিনের ব্যবধানে হাতির পালের আক্রমণে তিন ব্যক্তি নিহত হওয়ার বিষয় নিয়েও ব্যাপক আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান,নাইক্ষংছড়ি সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ঈমন, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, দৌছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবউল্লাহ, সোনাইছড়ি ইউপি এ্যানিং মার্মা, ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়াসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগন।