Site icon CPLUSBD.COM

নাইক্ষ্যংছড়িতে অবৈধ মালামাল পাচারের সময় জীপ গাড়িসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সদরের বৈদ্যছড়া এলাকা থেকে থেকে বিজিবির অভিযানে দেশীয় তৈরি ঔষুধ ও চিকিৎসা সামগ্রী অবৈধ ভাবে মাযানমারে পাচারের সময় জীপ গাড়িসহ দুই ব্যত্তিকে আটক করেছেন বিজিবি।

শনিবার (২০)মার্চ রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোয়ানরা বৈদ্যছড়া থেকে তাদের আটক করতে সক্ষম হন বলে জানিয়েছেন ১১বিজিবি সহকারী পরিচালক জাহিদুল ইসলাম ভূইয়া।