নিউজটি শেয়ার করুন

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ ২মাদক কারবারি আটক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের সদর ইউনিয়ন থেকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ মে) রাতে সাড়ে ১১ টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ধুংরী হেডম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারি মো: ইউনুছ রুবেল ও আলমগীরের কাছ থেকে ৯শ ৮০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি সীমান্ত মিয়ানমার থেকে আসা ইয়াবা পাচার করে বিভিন্ন এলাকা খুচরা ব্যাবসায়ীদের হাতে তুলে দেন এই ইয়াবা ব্যবসায়ীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

তিনি বলেন, আমার থানা’র পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো:ইউনুছ রুবেল (২৩) ও আলমগীর(২০) নামে দুই মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়েছে। ওই মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।