নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৭৮০ পিস ইয়াবা ও দেশীয় তৈরি একটি পিস্তলসহ দুই জন আটক করেছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুরিয়া ছড়ি এলাকার মনু মিয়ার ছেলে আবু তাহে কে ৭৮০পিস ইয়াবাসহ এবং রামু উপজেলার কচ্ছপিয়া টেকপাড়া এলাকার বক্তার আহমদ এর ছেলে নজুরুল ইসলামকে ১টি অস্ত্রসহ পৃথক অভিযানে আটক করা হয়।
বিজিবি’র সূত্রে জানা যায় গতকাল (২৭ আগস্ট ) সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বিষয়টি এই প্রতিবেদকে নিশ্চিত করেছেন।

