নিউজটি শেয়ার করুন

নাইক্ষ্যংছড়িতে চোলাই মদ ভর্তি সিএনজিসহ আটক ৪

নাইক্ষ্যংছড়িতে চোলাই মদ ভর্তি সিএনজিসহ আটক ৪

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১০ লিটার দেশীয় চোলাই মদ ভর্তি সিএনজি অটোরিকসা জব্দ করা হয়েছে।

এসময় ৩ উপজাতি নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে উপজেলার বাইশারী ইউপির হলিদ্যাশিয়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ইউপির ধাবনখালী মার্মা পাড়ার থৈহ্লাচিং মার্মার স্ত্রী লাছিং মার্মা (২৪), মংপ্রু মার্মার স্ত্রী আওয়াইং মার্মা (৩৫), কক্সবাজারের টেকপাড়ার বাসিন্দা প্রদীপ দাসের স্ত্রী উম্মে রাখাইন (৩০) ও পিএমখালীর বাসিন্দা সিএনজি চালক মোক্তার আহমদের ছেলে মোঃ সোহেল (২৬)।

পুলিশ জানায় নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশনায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনামুল হক ভূইয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায় এসময় একটি সিএনজি অটোরিকসায় তল্লাশী চালিয়ে এসব দেশীয় তৈরী চোলাই মদ জব্দ ও ৩ উপজাতীয় নারীকে আটক করা হয়। আটক মদের মূল্য আনুমানিক ৩৩ হাজার টাকা বলে জানায় পুলিশ।

থানা সূত্র জানায়, আটককৃতদের মধ্যে লাছিং মার্মা (২৪) ৩টি মামলা, আওয়াইং মার্মা (৩৫) ২টি মামলায়  গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক ছিল। উদ্ধারকৃত দেশীয় তৈরী চোলাই মদসহ তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here