নিউজটি শেয়ার করুন

নাইক্ষ্যংছড়িতে ছাত্রসহ আরও ৫ জন আক্রান্ত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: পার্বত্য নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ৪ ও দৌছড়ি ইউনিয়নে ১ জন ছাত্র সহ মোট ৫ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
উপজেলা হাসপাতাল প্রধান ডা: আবু জাফর মো: ছলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তরা হলেন সালামি পাড়ার ওসমান গনি, মসজিদ ঘোনার পেটান আলী, আদর্শ গ্রামের ওয়াহিদুর রহমান ও টিএনটির কর্মচারী মিজানুর রহমানের ছেলে সুলাইমান।আর দৌছড়ি ইউনিয়নের প্রথম করোনা রোগী হাবিবুর রহমান। তার বাড়ি তুলাতলি গ্রামে।
তিনি আরো বলেন, এ পর্যন্ত উপজেলায় মোট ৩১ জন করোনা হয়েছে। তার মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন। বাকিরা বিভিন্ন ভাবে চিকিৎসা নিচ্ছেন। আজকের শনাক্ত হওয়া ৫ জনের নমুনা নেয়া হয়েছিল ২০ জুনের আগে।