Site icon CPLUSBD.COM

নাইক্ষ্যংছড়িতে দুই ইউপি নির্বাচনে জনপ্রিয়তা এগিয়ে ইমরান ও আলম

ছবি সিপ্লাসের

হাবিবুর রহমান সোহেল: নাইক্ষ্যংছড়ি অবশেষে বহুপ্রতীক্ষিত পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। তফসিল মতে ভোট গ্রহন হবে ১১ নভেম্বর।

এবারের নির্বাচনের জনমত জরিপ ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়ন পরিষদে ইমরান মেম্বার (উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক) ও বাইশারীতে বর্তমান চেয়ারম্যান মুহাম্মদ আলম প্রকাশ আলম চেয়ারম্যান বিপুল ভোটে নির্বাচিত হবেন।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, ২৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে ঘোষিত তফসিলে এ তারিখ দেন নিবার্চন কমিশন। তফসিলে নাইক্ষ্যংছড়ির ২ ইউনিয়নের নিবার্চনের বিষয়টিও উল্লেখ রয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ বলেন, উপজেলার ৫ ইউনিয়নের মধ্যে ৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০১৯ সালে শেষ হয়েছে । বাকী ২ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টানের তফসিল দ্বিতীয় দফায় ২৯ সেপ্টেম্বর ঘোষিত হয়। এ দু’ইউনিয়নের নিবার্চন হয়েছিলো ২০১৬ সালে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।

এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ভোটগ্রহণ ১১ নভেম্বর।

তিনি বলেন,দু’ইউনিয়নের মধ্যে বাইশারী ইউনিয়নে মোট ভোটার-১০ হাজার ১ শত ৫৭ জন। তন্মধ্যে পুরুষ ৫ হাজার ১ শত ১০ জন,মহিলা ৫ হাজার ৪৭ জন। কক্ষের সংখ্যা-৪১টি। দু’ছড়িতে মোট ভোটার সংখ্যা-৪৭৪৪ হন । পুরুষ- ২ হাজার ৩ শত ৭৫ জন, মহিলা-২ হাজার ৩ শত ৬৯ জন। এ ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা-২২ টি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ আরো জানান,সীমান্ত ঘেষা উপজেলা নাইক্ষ্যংছড়ির এই ২ ইউনিয়নে ১৮ টি কেন্দ্রে ভোট গ্রহন হবে। তিনি নিবার্চন অনুষ্টানের সব কাযর্ক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছেন। অপর দিকে নিবার্চনী এলাকা দু’টির একাধিক ভোটার জানান,তফসিল ঘোষনার সাথে সাথে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের মাঝে দৌঁড়ঝাপ শুরু হয়েছে। প্রার্থীরা মতামত আদায়ে প্রথম ঘরোয়া বৈঠকে বসছেন গেল জুমাবার থেকে।