নিউজটি শেয়ার করুন

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে কৃষক নিহতের ঘটনাস্থলে ইউএনও

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ের চাকঢালা কালুর কাটা গ্রামে বন্য হাতির আক্রমনে মনির আহাম্মদ (৩৫)নামের এক কৃষক নিহত হয়েছে। নিহত ব্যক্তি বেলায়েতে আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান প্রতিদিনের ন্যায় বাড়ীর পার্শে ধান ক্ষেত পাহারা দিতে ২০ ডিসেম্বর শুক্রবার রাত ২ টার দিকে হাতিরপাল এসে হঠাৎ তার উপর আক্রমন চালায় ও শৌড় দিয়ে আচাড় মারলে ঘটনা স্থলেই প্রান হারায়। ঐ সময় নিহত মনির আহাং এর শৌর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ও তাকে রক্ষা করতে পারে নাই। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে। নিহতের বড় ভাই শামশুল আলম জানান ধান পাহারা দিতে তার ভাই বন্যহাতির আক্রমনের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহযোগীতা ও শীতবস্ত্র প্রদান করেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন হাতির আক্রমনে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এস আই রাজিব সহ একদল পুলিশ পাঠানে হয়েছে। লাশ সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।