বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাত্র তিন দিনের ব্যবধানে সোনাইছড়ি ইউনিয়নের গোমাতলী নতুন পাড়া গ্রামে বন্য হাতি আক্রমনে সিদ্দিক আহাম্মদ (৯৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
নিহত ব্যক্তি ঐগ্রামের বশরত আলীর পুত্র।
সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যনিং মার্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর রাত ৩ টার দিকে একদল বন্যহাতি ইউনিয়নের গোমাতলী নতুন পাড়া গ্রামে হানা দিয়ে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাংচুর করে।
ঐসময় লোকজন টের পেয়ে দিকবিদিক ছুটাছুটি করে পালানোর সময় বৃদ্ধ সিদ্দিক আহাম্মদকে হাতির পাল ধরে শুঁড় দিয়ে আছাড় মারলে সে ঘটনা স্থলেই প্রান হারায়।
খবর পেয়ে স্থানীয় সোনাইছড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ খায়রুল ওয়ারা রবিন সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্বার করেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ,আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।
লাশ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য মাত্র তিন দিনের ব্যবধানে উপজেলার তিন ইউনিয়নে বন্যহাতির আক্রমনে তিন ব্যক্তি নিহতের ঘটনায় স্থানীয়রা আতংকে রাত কাটছে।








