বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিজিবির অভিযানে ২লাখ ৮০ হাজার টাকা মুল্যের ১৪ শত পিচ মিয়ানমারের তৈরী আমদানী নিষিদ্ধ পাতাবিড়ি উদ্ধার ও এক পাচারকারীকে আটক করেছে।
২ অক্টোবর রবিবার দিবাগত রাত ১ টার দিকে তুমব্রু বিজিবির নায়েক সুবেদার কাজী আবুল কাসেমের নেতৃত্বে একদল টহল জোয়ান মুকুটটিলা নামক স্থান থেকে উক্ত পাতাবিড়ি সহ তুমব্রু কোনার পাড়ার আশ্রয় শিবিরে রোহিঙ্গা মৃত ছৈয়দ করিমের ছেলে হামিদ হোসেন(২৮) কে আটক করা হয়।ধৃত ব্যক্তি ও উদ্ধার করা বিড়ি নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করেছে বলে জানান বিজিবি।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোঃ আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জব্দকৃত মালসহ আটককের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হবে।








