নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাইশারী বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল। ঐসময় তিনি ভোক্তা অধিকার আইন না মানায় ও মুল্য তালিকার চেয়ে দ্রব্যমুল্যের দাম বেশী নেওয়ায় দুই মোদী দোকানিকে ৭০০০ হাজার টাকা, ও ইয়াছমিন ষ্টোরে পন্যের গায়ে মুল্য ঘষা মাজা করায় ২০০০ হাজার টাকা এবং ৩ টি
মটর সাইকেল কে হিলমেট ও রেজিস্টেশন না থাকায় ১২০০শত টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে, নাইক্ষ্যংছড়ি সদরে ইউএনও অভিযান
চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল বলেন, গত ১০ তারিখ লক ডাউন শিথিলের পর থেকে জেলা প্রশাসনের নির্দেশে নাইক্ষ্যংছড়ি উপজেলার হাট বাজার গুলু মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রেখে চলাফেরার দিকে খেয়াল রাখা এবং হাট বাজার গুলুতে নিত্য প্রয়োজনীয় মালামাল উর্ধগতি রোধ করা নিয়ে তদরকি সহ ভোক্তা অধিকার লঙ্ঘন কারীর বিরুদ্বে অভিযান অব্যাহত থাকবে বলে জানান। এ অভিযান কে সাধুবাধ জানান সচেতন মহল।
বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান








