Site icon CPLUSBD.COM

নাইক্ষ্যংছড়িতে মদসহ আটক ৪

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ৪০ লিটার চোলাই মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় পাচার কাজের মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

রবিবার (১০ অক্টোবর) গভীর রাতে বাইশারী ইউনিয়নের ক্যাঙ্গারবিল এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- রেজাউল করিম ওরফে রাজাইয়া (৩০), মোঃ আমিন (২৪),মোঃ আবু বক্কার (২২), মোঃ রমিজ উদ্দীন (২০)। তারা সবাই কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার বাসীন্দা বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।