নিউজটি শেয়ার করুন

নাইক্ষ্যংছড়িতে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২অক্টোবর ) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ, বক্তব্য রাখেন, সহকারি কমিশানার ভুমি আশারাফুল হক ,থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান মংহ্লা মামা, নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ কালাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম, খাইরুল বাশার, মুক্তিযোদ্বা কমান্ডার রাজা মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ ইমরান, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, উপজেলার মানুষ যেন নিরাপত্তাহীনতা বোধ না করে সেদিকে সকল কে লক্ষ্য রাখতে হবে। অপরাধ দমনে সবসময় সতর্ক থাকতে হবে। নাইক্ষ্যংছড়ি থেকে মাদক, সন্ত্রাসবাদসহ সব ধরনের অপরাধ নির্মূল করতে হবে।

এছাড়াও রামু সড়কের সিএনজির অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়সহ নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা হয়। মাসিক আইনশৃঙ্খলা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজন সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।