বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যুবদের অংশগ্রহণ,”দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গ বন্ধুর বাংলাদেশ” স্লোগানে যুব দিবস পালিত হয়েছে।
শুক্রবার ১ নবম্বের সকালে এ উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় র্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যুব সমাজ। আর দক্ষ যুব শক্তি দেশ ও জাতীর মূল্যবান সম্পদ। তাই সরকার দক্ষ জন শক্তি রুপান্তর করতে ও ঘরে ঘরে চাকরীর ব্যবস্থা করতে আপনাদেরকে ন্যাশনাল সার্ভিস কর্মসুচি আওতায় এনে দক্ষ শিক্ষিত জাতী হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছে। প্রশিক্ষণ শেষে স্ব-স্ব স্থানে গিয়ে কাজ করে নিজে সাবলম্বি হবেন, দেশ ও জাতীকে উন্নত হওয়ার পথকে বেগবান করবেন।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমরান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যন নুরুল আবছার। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তেরের কর্মচারী করিম ইকবাল।
বক্তারা আরও বলেন, দেশকে যদি উন্নত করতে হয় তাহলে আজকের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে দেশ ও জাতীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যুবরাই পারে সমাজ থেকে সকল খারাপ কাজকে বিতারিত করতে। তাই যুব সমাজকে দেশের জন্য কাজ করতে আহবান জানান বক্তারা। আলোচনা শেষে যুবদের মাঝে ৩ লক্ষ ৮০হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।








