নিউজটি শেয়ার করুন

নাইক্ষ্যংছড়িতে ১১শ পিস ইয়াবাসহ আটক ১

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উখিয়া টেকপাড়া রোডস্থ টিভি টাওয়ার এলাকা সামনে পাকা রাস্তার উপর থেকে ১ হাজার ১শ পিস ইয়াবাসহ রুবেল বড়ুয়া (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ১১ টার সময় তাকে আটক করে পুলিশ।

আটক রুবেল বড়ুয়া (৩২) উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড়ের বাসিন্দা পুলিন বড়ুয়ার ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ( ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া টেকপাড়া রোডস্থ টিভি টাওয়ার এলাকা সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্টে ডিউটি কালে ১ হাজার ১শ পিস ইয়াবাসহ রুবেল বড়ুয়া (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে।

 থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু হয় বলে নিশ্চিত করেছেন ওসি।