হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২১কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত সোনাইছড়ি ইউপি ভবনসহ ১২টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শুক্রবার( ৪ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী প্রকল্পগুলো হলো- সোনাইছড়িতে এলজিইডি এর তত্ত্বাবধানে নির্মিত ইউনিয়ন পরিষদ ভবন, নাইক্ষ্যংছড়ি থেকে তুমব্রু সড়কের ৪টি ব্রীজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকা রাস্তা নির্মাণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন।
এছাড়াও তিনি উদ্বোধন করেন পার্বত্য বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিদ্যুৎ সংযোগ লাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, যাত্রী ছাউনি, বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ বিহারের মহিলা সাধনা ঘর, (জিএফএস) পানি লাইন এবং মন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুত বরইতলী উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন।
উদ্বোধনের সময় বান্দরবান অতিরিক্ত জেলাপ্রশাসক বদিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরাজি, সহকারি পুলিশ সুপার রেজাওয়ান ইসলাম, পার্বত্য চট্রগ্রম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, বান্দরবান নির্বাহী প্রকৌশলী এলজিইডি জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী পার্বত্য জেলাপরিষ মাহাবুবুর রহমান, বান্দরবান সদর পৌরসভা মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি,সহকারি কমিশানার ভুমি আশরাফুল হক,নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন, ওসি (তদন্ত) কানান চৌধুরী, জেলাপরিষদের সদস্য ক্যনোওয়ান চাক, উপজলা ভাইস চেয়াম্যান মংহ্লাওয়ে মার্মা, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবু তাহের কোম্পানি, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইমরান

