নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (২আগষ্ট) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের এর দিকনির্দেশনায় এসআই খাদেমুলসহ থানা পুলিশের এক অভিযানিক টিম নাইক্ষ্যংছড়ি সদরের পুরাতন ষ্টেশন এলাকায় ডিউটি কালে এসব ইয়াবাসহ বশির আহমদ (৩৭) কে আটক করেন।
আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের নাদার পাড়ার গ্রামের মনছুর আলীর ছেলে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন।








