নিউজটি শেয়ার করুন

নাইক্ষ্যংছড়িতে ৫টি আগ্নেয়াস্ত্রসহ আটক ১

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:  পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের দূর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্রসহ কবির আহাম্মদ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। তিনি উপজেলার বেতেরঝিরি গ্রামের মৃত নাদিরুজ্জানের ছেলে।

শনিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের মামাভাগিনাঝিরি নামকস্থানের একটি পাহাড় থেকে তাকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহ আবদুল আজিজ আহাম্মদ সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান দোছড়ির দূর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ১জনকে আটক করা হয়েছে।

এ সময় একটি আস্তানা থেকে পাঁচটি দেশীয় তৈরি এলজি রাইফেল উদ্ধার করা হয়েছে।’’ সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র, মাদক ও কাঠপাচারসহ সব ধরনের সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অপর দিকে পুলিশ জানায় পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ কবির আহমদ নামে একজনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থানায় হস্তান্তর করেন। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার পর অস্ত্রগুলো থানায় জমা করা হয়েছে।