নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ১ লাখ ৭১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি স্কুল দপ্তরীকে গ্রেফতার করেছে।
শুক্রবার ২০ আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক নির্দেশনায় এসআই (সেকেন্ড অফিসার) নুরুল ইসলাম, এসআই অরুন কুমার চাকমা, এসআই রাকিবুল ইসলাম, এসআই ধীমান বড়ুয়া, এএসআই খাদেমুল ইসলাম ও এএসআই ইসমাইল হোসেনসহ সঙ্গীয় ফোর্স সোনাইছড়ি ইউনিয়নের মারেগ্যা পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় সোনাইছড়ি ইউনিয়নের মারেগ্যা পাড়ার বাসিন্দা ক্যহাইনচিং মার্মার ছেলে, সোনাইছড়ি হাইস্কুলের দপ্তরী উচহ্লা মার্মা পিন্টু (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। তার হেফাজতে লুকিয়ে রাখা ১ লাখ ৭১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
যার মুল্য ৫ কোটি ১৩ লাখ টাকা।
এ তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।








