Site icon CPLUSBD.COM

নাইক্ষ্যংছড়িতে ৫ দোকান পুড়ে ছাই

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টায় তুমব্রু বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, হঠাৎ ছৈয়দনুর মার্কেটে একটি ব্রয়লার মুরগির দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান। তবে এর আগে স্থানীয়দের প্রচেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ৫ টি দোকান পুড়ে যায়।

স্থানীয়রা জানাই দোকানের ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক ১৫ লক্ষ টাকা।

ফায়ার সার্ভিসের উখিয়ার দায়িত্বরত অফিসার এমদাদুল হক জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা দেওয়ার জন্য স্থানীয় ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজকে নির্দেশ দেন।