নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৫ হাজার ৮শ পিস ইয়াবাসহ ১ নারীকে আটক করেছে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আছারতলী সাপমারাঝিরি এলাকার মোছা: আরজু বেগম নামের এক নারীকে আটক করতে সক্ষম হন।
বিজিবি’র সূত্রে জানা যায় শনিবার (১৭ জুলাই ) সন্ধ্যায় সাপমারাঝিরি এলাকা থেকে তাদের কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ হাজর ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়ছে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।








