Site icon CPLUSBD.COM

নাইক্ষ্যংছড়িতে ৯২ হাজার ৫০০ ইয়াবাসহ আটক ২

সিপ্লাস প্রতিবেদক: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৯২ হাজার ৫০০ ইয়াবাসহ দু’জনকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

পুলিশ জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার তিন নম্বর ঘুমধুম ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক থেকে বেতবুনিয়া বাজারে যাওয়ার প্রবেশ মুখে পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-কক্সবাজারের মৃত দুনু মিয়ার ছেলে মঞ্জুর আলম (৩২) এবং কক্সবাজারের উখিয়া থানার  আলী আহমদের ছেলে  নুরুল আলম (২৯)।

পুলিশ আরো জানায়, তল্লাশিতে ইয়াবার বিশাল এ চালানটির সঙ্গে ইয়াবা বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। সেই সঙ্গে আটক করা হয়েছে দুই ইয়াবা পাচারকারীকেও।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।