সিপ্লাস প্রতিবেদক: বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলুগোলা এলাকা থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক কিশোরীকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ওই কিশোরী বেশ কিছুদিন ধরে কৌশলে মাদক কারবার করে আসছিলেন বলে জানায় এলাকাবাসী। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার সিন্ডিকেটে আরও কারা জড়িত আছে, সে বিষয়ে তদন্ত চলছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বান্দরবান জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

