Site icon CPLUSBD.COM

নাইক্ষ্যংছড়ির অবৈধ ইটভাটায় জরিমানা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ির বৈদ্যছড়ার কুমির ছড়ায় অবৈধ ইটভাটা গড়ে তোলার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সা্লমা ফেরদৌস।

মঙ্গলবার ৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে মোবাইল কোর্টে ইটভাটার মালিক নুরুল ইসলাম নুরু মেম্বারের কাছ থেকে এ জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী অফিসার।

এ ইটভাটার জমির মালিক আশরাফ মিয়া জানান, তার নিজের ৫ কানি জমির উপর ইটভাটা করতে হলদিয়ার পালং এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুরু মেম্বার ভাড়া নেন। এটি বৈধ কি না অবৈধ তিনি জানেন না। তবে শুরুতেই অবৈদ ইটভাটা প্রস্তুত করার কারণে প্রশাসন জরিমানা করলেন।

অপর দিকে জরিমানা আদায়কারী নুরু মেম্বারের ছোটভাই শামশুল আলম জানান, তিনি মোবাইল কোর্টের নির্দেশ মোতাবেক ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন।