হাবিবুর রহমান সোহেল, নাইক্ষ্যংছড়ি: বান্দরবান জেলার প্রথম করোনা শনাক্ত রোগী ১০ দিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন, সেই তুমব্রুর বৃদ্ধ আবু ছিদ্দিক।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে নাইক্ষ্যংছি উপজেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে অ্যাম্বুলেন্স করে নিজ বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান আবু জাফর ছলিম ও সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তাবলীগ ফেরত আবু ছিদ্দিক (৫৯) এর শরীরে করোনা ভাইরাসের জীবাণু সনাক্ত হলে, ১০ দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।








