নিউজটি শেয়ার করুন

নাইক্ষ্যংছড়ির চেহারা পাল্টে যাবে-বীর বাহাদুর

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: যে ক’দিন ক্ষমতায় আছি উন্নয়নের মাধ্যমে নাইক্ষ্যংছড়ির চেহারা পাল্টিয়ে দেওয়া হবে। প্রতিদানের জন্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হবে প্রতিটি গ্রামে উন্নয়ন।

রবিবার (২৩মে) রাতে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের পূণর্গঠিত কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎকালে একথা বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 তিনি আরো বলেন, প্রেসক্লাবের সাংবাদিকরা একক কোন ব্যক্তি স্বার্থে নয়, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। জনস্বার্থের এই কাজে সাংবাদিকদের সবধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব উপদেষ্ঠা তসলিম ইকবাল চৌধুরী, পুণর্গঠিত নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বাশার নয়ন, সহ সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সানজিদা আক্তার রুনা, আবু শাহমা, ইফতেখার উল আবরার প্রমুখ।