নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা’র ঘুমধুম ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করলেন বান্দরবান পুলিশ সুপার জেরিন অাক্তার বিপিএম।
রবিবার (১৩ জুন) বিকাল ৩ টার দিকে ঘুমধুম ইউনিয়নের তদন্ত কেন্দ্রে আসেন বান্দরবান পুলিশ সুপার। এসময় তিনি নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন এর সার্বিক বিষয়ে প্রশংশা করেন এবং কর্মরত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন” বিশেষ করে এলাকায় শান্তি,শৃঙ্খলা ও মাদকের বিরুদ্ধে অভিযানসহ বিভিন্ন দিকনির্দশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার(লামা সার্কেল) রেজুয়ানুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার রাজা মিয়া, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ দেলোয়ার হোসেনসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








