নিউজটি শেয়ার করুন

নাইক্ষ্যংছড়ির বেলি সেতু ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন: চরম দূর্ভোগে লাখও মানুষ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সড়কের ১১ বিজিবি সংলগ্ন সংলগ্ন নাইক্ষ্যংছড়ি খালের বেইলি ব্রীজ ভেঙে পণ্যবাহী ট্রাক খালে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এতে চরম দূর্ভোগে পড়েছে লাখও মানুষ ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) ভোর ৫ টায় ১১বিজিবি নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া সীমান্ত বেইলী ব্রীজটি ভেঙ্গে এ দূর্ঘটনা ঘটে।

বিজিবির চেক পোষ্টের নির্দেশনা অমান্য করে গর্জনিয়া বাজারের আবু সুফিয়ান নামক এক ব্যবসায়ীর মুদি দোকানের বিভিন্ন মালামাল বুঝাই ট্রাকটি খালে পড়ে গেলেও এ ঘটনায় ঘটেছেন। এতে কেউ হতাহত হয়নি। দূর্ঘনার পর পর গাড়ি চালকসহ অন্যরা পালিয়ে যাওয়ায় তাদের পরিচয় মিলেনি।

স্থানীয়রা জানায়, দূর্ঘটনা কবলিত ওই বেইলী ব্রীজ দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানেনি ওই ব্যবসায়ী আবু সুফিয়ান, যার কারণে এত বড় দূর্ঘটনার সৃষ্টি হয়েছে।

সচেতন মহল অভিযোগ করেন, চট্টগ্রাম থেকে আসা গর্জনিয়ার বাজার মুদির দোকান ব্যবসায়ী আবু সুফিয়ানের পন্যবাহী ট্রাকটি দিনের বেলায় ঢুকতে দিবেনা জেনেই চুরি করে ভোরেই ব্রীজটি পার হওয়ার চেষ্টা করে। এতে আগে থেকে নড়বড়ে ব্রীজটি পার হতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাইন নোমান জানান, বান্দরবানের সড়ক ও জনপদ বিভাগের এই জোড়াতালীর বেইলী ব্রীজটি ৩য় বারের মত দূর্ঘটনায় পড়লো। এটি সংস্কারে এর আগেও তিনি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন বলে জানান তিনি।

দ্রুত এই ব্রীজটি পূর্ণ নির্মান বা সংস্কারের জন্য রামু ককসবাজার ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরোওয়ার কমল ও প্রার্বত্য মন্ত্রী বীর বাহারদুরের হস্তক্ষেপ কামানা করেন চেয়ারম্যান নোমান।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি রামুর অধীনে হওয়ায় তার কিছুর নাই বলে জানান।

পরে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা জানান, এই ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সহকারী অধিনায়ক জাহিদ জানান, তারা সড়ক ও জনপদ বিভাগ বান্দরবানের সাথে যোগাযোগ করে, ব্রীজটি দ্রুত মেরামত করতে জানিয়েছেন। বর্তমানে তাদের সিমান্তে যাতায়ত খুবই কষ্ট হচ্ছে বলেও দাবী করেন তিনি।