নিউজটি শেয়ার করুন

নাইক্ষ্যংছড়ির সাবেক চেয়ারম্যান করোনায় আক্রান্ত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি তসলিম ইকবাল চৌধুরী।

শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া রোগীদের মধ্যে তসলিম ইকবাল চৌধুরীও একজন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাফর মো. ছলিম বিষয়টি নিশ্চিত করেছেন। মুঠোফোনে তসলিম ইকবাল চৌধুরীর সহধর্মীনি জানান- কিছুদিন ধরে তিনি জ্বরে ভূগছিলেন।

গত ১৫ জুন কক্সবাজার পিসিআর ল্যাবে তসলিম ইকবাল চৌধুরীর নমুনা পাঠানো হয়। ১৯ জুন প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। তিনি বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।