নিউজটি শেয়ার করুন

নাগরিক সেবায় সবাইকে আরো সচেতন হতে হবে-মেয়র আবু

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী পৌর মেয়র হাজি আবুল কালাম আবু বলেছেন-পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর কাজই হচ্ছে পৌরবাসির সেবা নিশ্চিত করা। সুতরাং এ ব্যাপারে সবাইকে আরো সচেতন হতে হবে। নাগরিক সেবার মান বৃদ্ধি করতে হবে।
তিনি গতকাল সোমবার দুপুরে বহদ্দারপাড়া মোশারফ আলী সড়কে সড়কবাতি উদ্বোধনকালে সমবেত কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসির উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন পৌর প্যানেল মেয়র জোবাইদা বেগম,উপজেলা শ্রমিক লীগের সি,সহ-সভাপতি হাজি নাছের আলী, সাংবাদিক মনজুর আলম মাস্টার,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, সাংবাদিক ইয়াছিন চৌধুরী,ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ নুরুল আমিন,জহির সওদাগর, সমাজ সেবক তাজুল ইসলাম ও স্হানিয় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মোঃ রফিক প্রমূখ। মেয়র পরে মোশারফ আলী সড়কের সড়ক বাতির উদ্বোধন করেন।
মেয়র পরে মোশারফ আলী সড়কের সড়ক বাতির উদ্বোধন করেন।