Site icon CPLUSBD.COM

নাজিম উদ্দীন মুহুরীকে রাজনীতি শেখার পরামর্শ দিলেন আবু তৈয়ব!

নাজিম উদ্দীন মুহুরীকে রাজনীতি শেখার পরামর্শ দিলেন আবু তৈয়ব!

ফটিকছড়ি প্রতিনিধি: উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীকে রাজনীতি শেখার পরামর্শ দিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব। নাজিম মুহুরীকে মানসিক রোগী আখ্যা দিয়ে তিনি আরো বলেন ফটিকছড়ির রাজনীতি কাউকে ইজারা দেওয়া হয়নি যে, নিজের ইচ্ছামতো দল চালাবে।

রবিবার (২৯ আগস্ট) বিকালে নাজিরহাটের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উপজেলা আ.লীগের (একাংশ) আয়োজিত সংবাদ সম্মেলনে আবু তৈয়ব এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নাজিম উদ্দিন মুহুরী সম্প্রতি সাংবাদিক সন্মলনে আমাকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃতপক্ষে আমি কোনকালে সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিলাম না। বরঞ্চ রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় প্রতিপক্ষের রাজনৈতিক মামলা-হামলার শিকার হয়েছি।

উপজেলা চেয়ারম্যান নাজিম মুহুরীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আরো বলেন, বিগত নাজিরহাট পৌরসভা নির্বাচনের সময় তিনি এক মেয়র প্রার্থী থেকে জিতিয়ে দেওয়ার নাম করে ১৫ লক্ষ টাকা নিয়েছেন এমন তথ্য রয়েছে বলে মন্তব্য করে আবু তৈয়ব।

ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম সিকদারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম তৌহিদুল আলম বাবু, আওয়ামী লীগ নেতা এমদাদুল ইসলাম চৌধুরী, দিদারুল বশর চৌধুরী দুুদু, মো. শাহনেওয়াজ, জেবুন নাহার মুক্তা, খায়রুল বশর চৌধুরী,এসএম সামসুদ্দিন, সাজেদা ছাফা, চেয়ারম্যান মো: ইব্রাহিম, মো: জয়নাল আবেদীন, মুহাম্মদ হোসেন তালুকদার, বুলবুল মাষ্টার, নুরুল আলম কাঞ্চাণ, জুলফিকার আলী ভুট্ট, মুহাম্মদ আলমগীর, জয়নাল আবেদীন, মীর মোরশেদুল আলম, যুবলীগনেতা মুহাম্মমদ হাসান, আক্কাস আলী, ছাত্রলীগনেতা ইমতিয়াজ ইয়াকুব প্রমূখ।