ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় বজ্রপাতের বিকট শব্দে শফি সওদাগর (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রবিবার(৬ জুন) দুপুরে পৌরসভার ৫ নং ওয়ার্ডের এবিসি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফি ওই এলাকার আব্দুল হামিদ সর্দার বাড়ীর মৃত আব্দুল আজিজের পুত্র।
জানা গেছে, এবিসি স্কুল সংলগ্নে শফি সওদাগরের একটি চায়ের দোকান রয়েছে। রবিবার দুপুরে প্রাইমারী স্কুলের সামনের পুকুরে গোসল সেরে তিনি দোকানে ফিরছিলেন। এ সময় হাঠৎ বিকট শব্দে বজ্রপাত হলে দৌড়ে পার্শবর্তী একটি দোকানে আশ্রয় নেন শফি। পরে বুকে ব্যথা শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা বেগতিক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চট্টগ্রামে নেয়ার পথে হাটহাজারী এলাকায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর আবুল মনছুর।








