নিউজটি শেয়ার করুন

নাজিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

নাজিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির নাজিরহাট পৌর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হাশেম(৫০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুতুব শাহ বাড়ির মৃত আব্দুল জব্বারের পুত্র।

 বৃহস্পতিবার (৩ জুন) বিকাল ৫ টার দিকে নাজিরহাট বাজার সংলগ্ন ইদ্রিচ চৌধুরী বাড়ীর ইউসুফ আনচারীর ভবনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাশেম ইউসুফ আনচারীর মালিকানাধীন ৪ তলা ভবনের ছাদে স্থাপিত পানির ট্যাংক পরিস্কার করার কাজ নেন। বৃহস্পতিবার দুপুরের পর তিনি তার ছেলেকে নিয়ে কাজ করতে থাকেন। এ সময় ট্যাংকের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক হাশেমকে মৃত বলে ঘোষণা করেন।

এব্যাপারে ফটিকছড়ি থানা ওসি রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু দায়ের করা হয়েছে।